এক লাফে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি ইউনিটে ১০ টাকা বাড়তি দিতে হবে তাদের। এতে মারাত্মক ঝুঁকিতে পড়বে শিল্প খাতের নতুন বিনিয়োগ।
শিরোনাম
গ্যাসের মূল্যবৃদ্ধি
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ বলেছেন, দেশের শিল্প খাতে নানা রকম অস্থিরতা চলছে। এর মধ্যে গ্যাসের দাম বাড়ালে সব শিল্পে বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব পড়বে। বন্ধ হয়ে যাবে অনেক শিল্প-কারখানা। এ সময় গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্প ধ্বংসের একটি পরিকল্পিত চক্রান্ত।